লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শিল্প অর্থনীতির মূল চালিকাশক্তি: মির্জা ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পোশাক খাতের প্রসারে যে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন, তারই ধারাবাহিকতায় এই শিল্প আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশন (বাগমা) আয়োজিত ‘বাগমা অ্যানুয়াল প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল ‘আরএমজি ৩৬০ ডিগ্রি: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি’।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের উদ্ভাবনী ক্ষমতা ও কঠোর পরিশ্রম করার মানসিকতাই তাদের বড় শক্তি। সঠিক পরিকল্পনা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হলে এ দেশের মানুষ যেকোনো চ্যালেঞ্জ জয় করতে সক্ষম। এই বাস্তবতা অনুধাবন করেই শহীদ জিয়াউর রহমান দেশের পোশাক খাতকে শক্তিশালী করার প্রাথমিক পদক্ষেপ নিয়েছিলেন।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, পূর্ববর্তী প্রশাসনের সময়ে দেশের শিল্প খাতে নানা ধরনের অনিয়ম ও সংকট তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার শিল্প ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই খাত দ্রুতই বিদ্যমান সব সংকট কাটিয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আব্দুল হাকিম বলেন, দেশের পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি এবং বাগমা এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি আব্দুল হামিদ পিন্টু, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর প্রতিনিধি ও ইমপ্রেস নিউটেক্সের পরিচালক নাসির উদ্দৌলা। বক্তারা দেশের শিল্প খাতের বর্তমান প্রধান সংকট হিসেবে গ্যাস সরবরাহের ঘাটতিকে চিহ্নিত করে তা দ্রুত স্বাভাবিক করার তাগিদ দেন।

বিকেল ৪টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগমোর প্রধান উপদেষ্টা ওমর ফারুক সিদ্দিকী। সংগঠনটির সভাপতি মো. জোবায়ের পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও বাগমা ইনস্টিটিউটের চেয়ারম্যান পারভেজ লাবু এবং সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, দেশের শীর্ষস্থানীয় পোশাকশিল্পের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

পোশাক শিল্প অর্থনীতির মূল চালিকাশক্তি: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ১০:১৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬