লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার থেকে পুরোপুরি স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগামী বুধবার থেকে গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

এর আগে বৈরী আবহাওয়া ও অধিক বেগে বাতাস প্রবাহের কারণে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশ্যে রওনা হওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এর ফলে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গিয়েছিল। পরবর্তীতে ১৪ আগস্ট নতুন একটি এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর শনিবার ভোর ৪টা থেকে পুনরায় সরবরাহ স্বাভাবিক হয়। বর্তমানে সামিট টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পর্যায়ক্রমে ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে।

অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালটির ত্রুটি আংশিক মেরামত করা হয়েছে। বর্তমানে সেখান থেকে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে উভয় টার্মিনাল মিলিয়ে দৈনিক মোট প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে সামিট থেকে ৪৬০ মিলিয়ন এবং এক্সিলারেট থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

বুধবার থেকে পুরোপুরি স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

প্রকাশিত হয়েছে: ০৮:৪১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬