লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা শান্তি পরিকল্পনায় হামাসের সম্মতি, চাপে ইসরাইল

মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের শেষ ধাপে যেতে তারা প্রস্তুত রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-কে নিজেদের এই ইতিবাচক অবস্থানের কথা জানায় সংগঠনটি। চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজা পরিচালনায় গঠিতব্য নতুন ফিলিস্তিনি প্রশাসনিক কমিটির কাছে পর্যায়ক্রমে নিজেদের অস্ত্র হস্তান্তর করতে হামাস রাজি রয়েছে।

সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, ফিলিস্তিনের অন্যান্য উপদলকে সাথে নিয়ে তারা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত। তবে তিনি একই সঙ্গে জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের প্রভাব বিস্তার করে তেল আবিবকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করা। হামাসের দাবি, ইসরাইলকে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে হবে এবং চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করতে হবে।

তবে ইসরাইলি প্রশাসন চুক্তিটির শেষ ধাপের শর্তে এখনও সম্মতি দেয়নি। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেন যে, ‘বোর্ড অব পিস’ উপস্থাপিত খসড়াটিতে ইসরাইল এখনও সায় দেয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, পরিকল্পনার আওতায় হামাস সশস্ত্র অবস্থান থেকে সরে এসে নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে এবং এর বিপরীতে ইসরাইলও ধাপে ধাপে গাজার বড় একটি অংশ থেকে সেনা প্রত্যাহার করে নেবে।

সোমবার ‘বোর্ড অব পিস’-এর গাজাবিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভের সাথে বৈঠকের পর নেতানিয়াহুর অবস্থান আরও কঠোর হয়। বৈঠক শেষে ম্লাদেনভ জানান, গাজায় হামাসের সার্বিক নিরস্ত্রীকরণ সম্পন্ন হওয়ার পরই কেবল ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি কার্যকর হবে। একই সময়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) অঞ্চলটিতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

গাজা শান্তি পরিকল্পনায় হামাসের সম্মতি, চাপে ইসরাইল

প্রকাশিত হয়েছে: ০৫:৩৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬