লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ-৩৫ যুদ্ধবিমান পেলো জার্মানি

জার্মানি নিজেদের সামরিক সক্ষমতা জোরদার এবং বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথম এফ-৩৫এ লাইটনিং টু স্টিলথ যুদ্ধবিমান গ্রহণ করেছে। ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে সামরিক বাজেট বাড়ানো এবং ইউরোপীয় নিরাপত্তা নিশ্চিত করার ধারাবাহিকতায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেয়া হয়েছে।

শুক্রবার টেক্সাসের ফোর্ট ওয়ার্থ এলাকায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিল মার্টিনের কারখানায় এক আনুষ্ঠানিক আয়োজনে যুদ্ধবিমানটি জার্মান সরকারের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পিস্টোরিয়াস বলেন, জার্মান বিমানবাহিনীর জন্য এটি একটি নতুন যুগের সূচনা। তিনি এফ-৩৫এ যুদ্ধবিমানকে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে উল্লেখ করে বলেন, রাডার-ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং শক্তিশালী সেন্সর প্রযুক্তির কারণে এটি অনন্য।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর নিজেদের পুরোনো হয়ে যাওয়া ‘টরনেডো’ বিমান বহর প্রতিস্থাপনের লক্ষ্য নিয়ে বার্লিন ৩৫টি এফ-৩৫এ বিমানের ফরমায়েশ দিয়েছিল। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইউরোপীয় মিত্রদের নিজস্ব সামরিক বাজেট বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছিল। এর অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলো ২০২৫ সালের মধ্যে তাদের জিডিপির পাঁচ শতাংশ নিরাপত্তার পেছনে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যার ধারাবাহিকতায় জার্মানি এই সামরিক আধুনিকায়নের পদক্ষেপ বাস্তবায়ন করছে।

জনপ্রিয় সংবাদ

শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পেলেন রাচিন

যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ-৩৫ যুদ্ধবিমান পেলো জার্মানি

প্রকাশিত হয়েছে: ০৯:০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬