লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন পাউন্ডের বেশি ওজনের রসুন ফলিয়ে বিশ্ব রেকর্ড কৃষকের

নিজের বাগানে গ্রীষ্মকালীন সবজি ফলিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের এক শৌখিন কৃষক গ্রাহাম ব্যারাট। তিনি ‘এলিফ্যান্ট গার্লিক’ বা হাতি শুঁড় জাতের একটি বিশাল রসুন ফলিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। সাধারণ মুদিদোকানে পাওয়া রসুনের চেয়ে এই জাতটি প্রাকৃতিকভাবেই আকারে বড় হয়।

গত ২৫ জুন ইংল্যান্ডের বার্কশায়ারের ওয়ারগ্রেভ নার্সারি প্ল্যান্ট সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই অতিকায় রসুনের ওজন ও মাপ নেওয়া হয়। ওজন মাপার যন্ত্রে রসুনটির ওজন ধরা পড়ে ৩ পাউন্ড ১৩ দশমিক ৭ আউন্স। ওজনের পাশাপাশি ফিতায় মেপে এর ব্যাস পাওয়া যায় সাড়ে ৭ ইঞ্চি।

একই দিনে দ্বিতীয় আরেকটি বিশ্ব রেকর্ডও নিজের ঝুলিতে ভরেছেন এই কৃষক। তিনি দশমিক ৯৮ আউন্স ওজনের একটি ‘সুইডিশ এয়ারলুম স্নো পি’ বা মটরশুঁটি ফলিয়েছেন, যা বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটির স্বীকৃতি পেয়েছে।

এর আগেও গ্রাহাম ব্যারাট কৃষিকাজে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন। ২০২৫ সালের ফসলের মৌসুমে তিনি চারটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এর মধ্যে ৬ পাউন্ড ৩ দশমিক ৫ আউন্স ওজনের বিশ্বের সবচেয়ে ভারী ধুন্দুল বা লুফা এবং ৭ ইঞ্চি লম্বা মটরশুঁটি ফলানোর রেকর্ড উল্লেখযোগ্য।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

তিন পাউন্ডের বেশি ওজনের রসুন ফলিয়ে বিশ্ব রেকর্ড কৃষকের

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬