লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮০ দিন শেষে সরকারের অর্জন ও সীমাবদ্ধতা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। ছয় মাস বা ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্য উপদেষ্টা জানান, ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী কাজ করছে, তার মূল্যায়ন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে গঠিত একটি কমিটি এই মূল্যায়ন কাজ পরিচালনা করছে। ডা. জাহেদ উর রহমান নিজেও এই কমিটির একজন সদস্য হিসেবে কাজ করছেন। তিনি জানান, অত্যন্ত সূক্ষ্মভাবে সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে এবং ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী নিজেই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরবেন। তবে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে কোনো ভাষণ দেবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি, তবে কার্যক্রমগুলো জনগণের সামনে উপস্থাপনের জোরালো সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, রেলযোগাযোগের প্রসারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নির্বাচনি ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামের নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘ এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে একই সুবিধা লাভ করবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিষয়ে তিনি জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন জেলায় প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন করেছে। এটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে।

প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে সামাজিক সুরক্ষাখাতে নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরীক্ষামূলক পাইলটিংয়ের অংশ হিসেবে গত ১০ মার্চ এই কার্যক্রম শুরু হয়। জুন ২০২৬ পর্যন্ত ৭০ হাজার ৮৬১টি ফ্যামিলি কার্ড সফলভাবে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দ্বিতীয় পর্যায়ে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। পরবর্তীতে ২০২৬-২৭ অর্থবছরে তথ্য সংগ্রহ শেষে আগামী ১০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ৪০ হাজার টাকা জরিমানা

১৮০ দিন শেষে সরকারের অর্জন ও সীমাবদ্ধতা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬