লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধিদল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলটি তাদের নতুন কমিটির লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় জোর দিয়ে বলেন যে, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ রয়েছে এবং আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সরকারি সহযোগিতা প্রদানের জন্য সরকার প্রস্তুত। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ভিসা’র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। ওই বৈঠকে বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে ভিসার বিনিয়োগ এবং সহযোগিতার আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজতর করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ের মতো সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ডের ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য প্রতিনিধিদলকে আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তির প্রসারে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন জানান, বাংলাদেশের ডিজিটাল ইকোনমি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে কাজ করতে তারা অত্যন্ত আগ্রহী। বিশেষ করে ব্যাংকিং খাতের বাইরে থাকা মানুষদের ডিজিটাল লেনদেনের আওতায় আনা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পেমেন্ট ব্যবস্থাকে নিরাপদ, সহজ ও দ্রুত করা এবং ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজে দেশে আনার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভিসা কাজ করতে চায়। গত ১১ই আগস্ট তিনদিনের সফরে ঢাকায় আসা স্টিফেন কার্পিনের সঙ্গে এ বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ার সাথে চীনের নৌমহড়ার পরিকল্পনায় তাইওয়ানের তীব্র নিন্দা

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬