লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তারা আগের মতোই মাসিক ৫০ হাজার টাকা করে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন। আগে এই ভাতা ২৫ হাজার টাকায় নামিয়ে আনার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যা এখন আর বাস্তবায়ন করা হচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে। অর্থ বিভাগ তাদের চিঠিতে উল্লেখ করেছে, গত ৯ জুলাই পাঠানো দুটি পত্রের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হলো।

উল্লেখ্য যে, গত ৯ জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দুটি চিঠি পাঠিয়েছিল। সেই চিঠিতে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কেনা সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নির্ধারণের উদ্যোগ নিতে বলা হয়েছিল।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন বলেন, যদিও তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত নির্দেশনা হাতে পাননি, তবে যতটুকু জেনেছেন তাতে প্রধানমন্ত্রী এই নতুন সিদ্ধান্তে রাজি হয়েছেন। ফলে আগের সিদ্ধান্তটি আর কার্যকর থাকছে না এবং আগের পাঠানো চিঠিগুলো বাতিল হয়ে যাওয়ার কথা।

জনপ্রিয় সংবাদ

নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

প্রকাশিত হয়েছে: ০৩:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬