লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের, টেকনোক্র্যাট কমিটির পথে উপত্যকা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা উপত্যকার প্রশাসনিক কাজে নিয়োজিত তাদের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। সোমবার (৬ জুলাই) প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সিদ্ধান্ত জানাল সংগঠনটি।

হামাসের কর্মকর্তাদের মতে, এই কমিটির বিলুপ্তি মূলত একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন ব্যবস্থা চালুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। ২০০৭ সালে ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাসই উপত্যকাটি পরিচালনা করে আসছিল। তবে গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামাস দৈনন্দিন শাসনকাজ থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে আসছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার পাশাপাশি এর কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মূলত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই ব্যক্তি প্রশাসনিক কাজগুলো দেখভাল করবেন।

সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে হামাস ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোকে এই সিদ্ধান্তের কথা জানায়। উপদলগুলো হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির একটি আন্তরিক প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে।

এই পরিবর্তনের ফলে আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) এখন গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পথে এগিয়ে যাচ্ছে। তবে হামাসের নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে। এদিকে হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবার দিনের পরবর্তী সময়ে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যসহ সংবাদ সম্মেলন করা হবে।

জনপ্রিয় সংবাদ

চীনের প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসনের নতুন কোটি ডলারের কর্মসূচি

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের, টেকনোক্র্যাট কমিটির পথে উপত্যকা

প্রকাশিত হয়েছে: ০৩:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬