লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে আর্লিং হালান্ডের সঙ্গে নিজের তুলনা টানতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের হয়ে বিশ্বকাপ জয়কেই তিনি নিজের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শনিবার দিবাগত রাত ৩টায় ইংল্যান্ড ও নরওয়ে মুখোমুখি হবে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকা দুই স্ট্রাইকার কেইন ও হালান্ডকে নিয়ে চলছে নানা আলোচনা। এখন পর্যন্ত হালান্ড ৭টি এবং লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে ৮টি করে গোল করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৩২ বছর বয়সি কেইন বলেন, হালান্ডের সঙ্গে তার তুলনা করা সম্ভব নয় কারণ তাদের খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, যদিও তারা দুজনেই সিনিয়র স্ট্রাইকার, তবুও মাঠে তাদের পজিশন ও দায়িত্ব আলাদা। কেইন নিজের খেলার ধরন ব্যাখ্যা করে বলেন, তিনি মাঠে বল হোল্ড করতে পছন্দ করেন, তবে প্রয়োজনে পুরোদস্তুর ‘নম্বর নাইন’ হিসেবেও খেলতে পারেন।

নরওয়েজিয়ান ফরোয়ার্ডের ভূয়সী প্রশংসা করে কেইন তাকে শারীরিকভাবে ‘মেশিন’ ও ‘দানব’ বলে অভিহিত করেন। তিনি বলেন, হালান্ডের ফিনিশিং সর্বোচ্চ পর্যায়ের এবং তার গোল করার রেকর্ডই তার সামর্থ্যের প্রমাণ। তবে কেইন রসিকতার সুরে যোগ করেন, তিনি আশা করছেন আগামীকালের ম্যাচে হালান্ড শান্ত থাকবেন।

ব্যক্তিগত গোল্ডেন বুট জেতার চেয়ে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ ট্রফি জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন কেইন। তিনি বলেন, ‘আমার মূল লক্ষ্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা, গোল্ডেন বুট নয়। তবে আমি জানি দলের মূল স্ট্রাইকার হিসেবে আমার গোল করাটা দলের জন্য সহায়ক হবে।’

উল্লেখ্য, পরিসংখ্যানের দিক থেকে নরওয়ের বিপক্ষে ৭-২ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ চার দেখায় নরওয়ে ইংলিশদের জালে কোনো গোল করতে পারেনি। তবে স্টিল সোলবাকেনের নরওয়ে দল ব্রাজিলকে হারিয়ে এবং ৫ ম্যাচে ১২ গোল করে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

জনপ্রিয় সংবাদ

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন

প্রকাশিত হয়েছে: ০৫:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬