লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য যারা দায়ী, বাংলাদেশের মানুষ তাদের রাজনীতি করার কোনো সুযোগ দেবে না। শুক্রবার কক্সবাজার ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।” তিনি আরও যোগ করেন, অপরাধীদের কোনো অনুশোচনা নেই এবং তারা ক্ষমাও চায়নি, তাই জনগণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেবে না। তার মতে, বিদেশ থেকে উঁকিঝুঁকি দিলেও এসবকে আর গুরুত্ব দিচ্ছে না সরকার।

এর আগে বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-০১ উদ্বোধন করেন। এ সময় তিনি কেবল অবকাঠামো নির্মাণের দিকে মনোযোগ না দিয়ে প্রকৃতি সংরক্ষণ ও পর্যটনবান্ধব পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমুদ্রসৈকতের একশ কিলোমিটার জুড়েই পর্যটনবান্ধব কর্মকাণ্ড হওয়া উচিত। এছাড়া ফ্যাসিবাদী সরকারের আমলে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন তিনি।

কক্সবাজারে অপহরণের মতো অপরাধ দমনে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জিওসির সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং সরকারি পর্যায় থেকেও সেনাবাহিনীকে নির্দিষ্ট এলাকায় ক্যাম্প স্থাপনের আহ্বান জানানো হবে। এতে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এবং কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৬: ১৬আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৬: ১৯

এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা প্রশাসক

জনপ্রিয় সংবাদ

হাসিনার বক্তব্যে ভারত সরকারের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬