লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সিদ্ধান্ত বদল নিয়ে সংশয় প্রকাশ সুব্রত আচার্যের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও প্রেস কনফারেন্সে হাজির হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে কেবল অডিও বার্তার মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। এই আকস্মিক পরিবর্তনের পর তার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’-র সম্পাদক সুব্রত আচার্য।

বুধবার রাতে ‘প্রথম কলকাতা’-র ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সুব্রত আচার্য বলেন, দীর্ঘ দুই বছর পর শেখ হাসিনাকে সরাসরি ভিডিওতে দেখার প্রত্যাশায় বিপুলসংখ্যক দর্শক যুক্ত হয়েছিলেন। আওয়ামী লীগপন্থি প্রচারমাধ্যমগুলোও দাবি করেছিল, তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ভিডিওতে দেখা যায়নি, তিনি কেবল অডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন।

সুব্রত আচার্য জানান, শেখ হাসিনা কথা বলা শুরু করার সময় লাইভে দর্শক সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৬ হাজার। কিন্তু তিনি ভিডিওতে নেই—বিষয়টি বুঝতে পেরে মাত্র ১০ মিনিটের মধ্যে দর্শক সংখ্যা প্রায় ৪৪ হাজার কমে ১ লাখ ৬২ হাজারে নেমে আসে।

এর আগে ৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শেখ হাসিনা। সেই আয়োজনে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সুব্রত আচার্য বলেন, শেখ হাসিনা জানিয়েছেন যে গ্রেপ্তার, কারাবাস বা প্রাণনাশের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। তিনি ১৯৮১ সালে নিজের স্বদেশ প্রত্যাবর্তনের উদাহরণ টেনে এই সংকল্প ব্যক্ত করেন। তবে সুব্রত আচার্য মনে করেন, শুধু ঘোষণাই যথেষ্ট নয়; দেশে ফেরার জন্য আইনি প্রস্তুতি, সংগঠনের সক্রিয়তা এবং নিরাপত্তার বাস্তব ব্যবস্থা প্রয়োজন। বর্তমানে এ ধরনের কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা দৃশ্যমান নকশা সামনে না আসায় তার এই ঘোষণাকে বাস্তব প্রত্যাবর্তনের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

যবিপ্রবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেমিনার ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর

শেখ হাসিনার সিদ্ধান্ত বদল নিয়ে সংশয় প্রকাশ সুব্রত আচার্যের

প্রকাশিত হয়েছে: ১২:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬