লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চাকরির প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (এমপি) বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর পাঁচ বছরে এক কোটি মানুষকে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা বাস্তবায়ন করতে পারেনি। তিনি অভিযোগ করেন, দলটি একজনকেও চাকরি দিতে ব্যর্থ হয়েছে। শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভয়নগর উপজেলা নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের তরুণ সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। অথচ যারা জনগণকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেই প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

মাদক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ঈদের পর মাদকবিরোধী অভিযান শুরু হবে। কিন্তু সেই ঈদ আর আসেনি এবং কোনো অভিযানও পরিচালিত হয়নি। তিনি উল্টো অভিযোগ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকা দিয়েই বাংলাদেশে মাদক সরবরাহ করা হচ্ছে।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি) এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় যশোর জেলা ও স্থানীয় এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

বিএনপির চাকরির প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬