লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের বিদায় অনুষ্ঠানের দিনই না ফেরার দেশে প্রধান শিক্ষক

চাঁদপুরের হাজীগঞ্জের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯) অবসরের বিদায় অনুষ্ঠানের দিনেই মারা গেছেন। সোমবার ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তপন কুমার সাহার সোমবার চাকরিজীবনের শেষ কর্মদিবস ছিল। তাঁকে বিদায় জানাতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের আগেই বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর মরদেহ পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিদ্যালয়ের সহকর্মী লিমা আক্তার জানান, দুপুরের দিকে শিক্ষককে সংবর্ধনা ও স্মারক দেওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ভোরেই তাঁর মৃত্যুর সংবাদ পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম, যিনি অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, তিনি জানান, এমন দিনে তপন কুমার সাহা সবার কাছ থেকে চিরবিদায় নেবেন, তা কেউ কল্পনাও করতে পারেননি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেনও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভৈরবে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

অবসরের বিদায় অনুষ্ঠানের দিনই না ফেরার দেশে প্রধান শিক্ষক

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬