লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড উষ্ণতায় কাটল আগস্ট, তাপমাত্রা বাড়ল ১.৪ ডিগ্রি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, বিশ্বব্যাপী এযাবৎকালের উষ্ণতম মাস হিসেবে চিহ্নিত হয়েছে গত আগস্ট। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময়ে সমুদ্রের তাপমাত্রাও নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। এছাড়া পশ্চিম ইউরোপের জন্য মাসটি ছিল ইতিহাসের উষ্ণতম গ্রীষ্মকাল।

কোপার্নিকাসের পর্যবেক্ষণের তথ্য ১৯৪০ সাল থেকে সংরক্ষিত থাকলেও, প্রবাল কঙ্কাল, গাছের বলয় ও বরফের স্তরের মতো বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞরা বর্তমান জলবায়ুকে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলনা করেছেন। এ বিষয়ে ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফরকাস্টসের সামান্থা বার্গেস বলেন, মানুষ আজকের মতো এতো উষ্ণ তাপমাত্রা আগে কখনো দেখেনি। গত অন্তত ১ লাখ বছরের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, আগস্ট মাসে বৈশ্বিক গড় বায়ুর তাপমাত্রা ছিল ১৬.৯৬ ডিগ্রি সেলসিয়াস। এর মাধ্যমে ২০২৩ সালের জুলাইয়ের রেকর্ডকেও ০.০১ ডিগ্রি সেলসিয়াসের ব্যবধানে ছাড়িয়ে গেছে। তবে ব্যবধান অত্যন্ত কম হওয়ায় কোপার্নিকাস উভয় মাসকেই যৌথভাবে সর্বোচ্চ উষ্ণ হিসেবে বিবেচনা করছে।

বিজ্ঞানীদের মতে, কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর মতো মানব কর্মকাণ্ডের প্রভাবে প্রাক-শিল্প যুগের তুলনায় পৃথিবীর তাপমাত্রা প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এর ফলে চরম আবহাওয়ার তীব্রতা ও ঝুঁকি উভয়ই বাড়ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, মানবজাতি জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে না আসা পর্যন্ত পৃথিবী আরও গভীর ও অজানা সংকটের দিকে এগিয়ে যাবে, বিশেষ করে যখন তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ২০২৫ সালে নতুন উচ্চতায় পৌঁছেছে।

জনপ্রিয় সংবাদ

রেকর্ড উষ্ণতায় কাটল আগস্ট, তাপমাত্রা বাড়ল ১.৪ ডিগ্রি

প্রকাশিত হয়েছে: ০৯:০০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬