লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ শিক্ষার্থীবান্ধব উদ্যোগ

চট্টগ্রাম বোর্ড ব্যতীত দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি জানান, সারাদেশে মোট ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বৈরী আবহাওয়ার উন্নতির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার ৫টি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমত, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে চট্টগ্রাম বোর্ড ছাড়া সারাদেশে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত রাখা হয়েছে। দ্বিতীয়ত, জলাবদ্ধতা বা যাতায়াত সমস্যার কারণে কোনো কেন্দ্র বা পরীক্ষার্থীর অসুবিধা হলে স্থানীয় প্রশাসনকে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বৃদ্ধির মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তৃতীয়ত, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। চতুর্থত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর (ফুল মার্কস) প্রদান করা হবে। পঞ্চমত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র তৈরির সাথে জড়িতদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপদেষ্টা মাহ্দী আমিন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি কেবল একটি পরীক্ষা নয়, বরং এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ তৈরির একটি সন্ধিক্ষণ। শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং দায়িত্বশীলতার সাথে পরীক্ষা পরিচালনায় সচেষ্ট রয়েছে।

সেখানে লেখা পাঁচটি উদ্যোগ হুবহু তুলে ধরা হলো-১।

কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত, কিংবা পরীক্ষার সময় বৃদ্ধিসহ যেকোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।৩।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ শিক্ষার্থীবান্ধব উদ্যোগ

প্রকাশিত হয়েছে: ০১:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬