লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে আইসিজের ঐতিহাসিক পর্যবেক্ষণ

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এই উন্মুক্ত অধিবেশন শুরু হয়। আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি রায়টি ঘোষণা করেন।

রায়ে আদালত স্পষ্ট করেছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। একইসঙ্গে বাহিনীটির বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতনের প্রমাণ পেয়েছে আদালত।

আদালত আরও উল্লেখ করেছে, বাংলাদেশ অভিমুখে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। এই রায় আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকটের বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে আইসিজের ঐতিহাসিক পর্যবেক্ষণ

প্রকাশিত হয়েছে: ০১:০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬