লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নতুন করে ফি আরোপের পরিকল্পনা করেছে ইরান। দেশটির সংসদীয় কমিশন এই সংক্রান্ত একটি খসড়া আইন অনুমোদন করেছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশন এই কৌশলগত পরিকল্পনার ৩ নম্বর ধারাটি অনুমোদন করেছে।

কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি এই নতুন আইনের বিস্তারিত তুলে ধরে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর জাহাজের কাছ থেকে বিভিন্ন সেবার বিনিময়ে ফি আদায় করা হবে। এই সেবার মধ্যে রয়েছে নৌ চলাচল, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, নিরাপত্তা এবং বীমা সংক্রান্ত সুবিধা। এই ফি ইরানি রিয়াল অথবা তেহরানের নির্ধারিত যেকোনো আন্তর্জাতিক মুদ্রায় পরিশোধ করতে হবে। খসড়া আইনটিতে প্রণালিসংলগ্ন উপকূলীয় দেশগুলোর অধিকারের বিষয়টিকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

হাসান কাশকাভি আরও উল্লেখ করেন যে, ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশন স্বাক্ষরের পর ওমান যেভাবে তাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে শর্ত যুক্ত করেছিল, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ক্ষেত্রেও ইরান নিজস্ব বিশেষ আইন ও নিয়ম প্রয়োগ করবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন রাজস্ব ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা এলো।

জনপ্রিয় সংবাদ

পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ১৭ লাখ মানুষের মৃত্যু: গবেষণা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের

প্রকাশিত হয়েছে: ০৬:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬