লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে আবারও একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, তারা ওই প্রণালিতে একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেটির গতিপথ থামিয়ে দিয়েছে। ইরান সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের পক্ষ থেকে আগ্রাসন অব্যাহত থাকলে এর জবাবে আরও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর আগে জানিয়েছিল, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘এমভি জিএফএস গ্যালাক্সি’ নামের সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে আইআরজিসি হামলা চালিয়েছে। এই ঘটনার পর ওই জাহাজের নাবিকেরা জাহাজটি পরিত্যাগ করে একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, অননুমোদিত পথে চলাচলকারী একটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার পর তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে এই ঘটনার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে দেশটি।

জনপ্রিয় সংবাদ

ডাকসুর বিতর্কিত কার্যক্রমের তদন্তে কমিটি গঠন করল ঢাবি প্রশাসন

হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজে ইরানের হামলা

প্রকাশিত হয়েছে: ০৪:১৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬