লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। রবিবার দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, একটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে চলাচলের সময় নিরাপত্তা বিঘ্নিত করায় সেটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এ নিয়ে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিল। এছাড়া সতর্কবার্তা উপেক্ষা করে অননুমোদিত পথে প্রণালি অতিক্রমের চেষ্টার কারণে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জাহাজটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। আইআরজিসির ভাষ্যমতে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রণালি বন্ধ থাকবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা এ অঞ্চলে শত্রুপক্ষের নতুন ঘাঁটি তৈরি হলে তা লক্ষ্যবস্তু করা হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, গত শুক্রবার জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় ইরান প্রকাশ্যে জাহাজে হামলা বন্ধের ঘোষণা দিক এবং কোনো টোল ছাড়াই প্রণালির সব নৌপথ উন্মুক্ত রাখুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহে সংঘাত বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে সম্মত হয়েছে। সেই সাথে তিনি যুদ্ধবিরতির সমাপ্তিও ঘোষণা করেছেন।

ইরানের এক জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, ইরান, যুক্তরাষ্ট্র, কাতার ও পাকিস্তান আলোচনার জন্য নীতিগতভাবে সম্মত হয়েছে। এ বিষয়ে ওমানে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আলবুসাইদির সঙ্গে বৈঠক করেছেন। ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, উভয় দেশের প্রতিনিধিরা কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে এ নিয়ে আলোচনা অব্যাহত রাখবেন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ওমান হরমুজ প্রণালি নিয়ে একটি খসড়া প্রস্তাব দিয়েছে, যেখানে ওমানের জলসীমার দক্ষিণ করিডর দিয়ে অবাধ চলাচল এবং ইরানের জলসীমার উত্তর করিডর দিয়ে চলাচলের জন্য ইরানের আগাম অনুমোদনের কথা বলা হয়েছে। তবে এ জন্য কোনো টোল দিতে হবে না। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়লে জ্বালানির দাম বেড়ে যায় এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

প্রকাশিত হয়েছে: ০২:১৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬