লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা হচ্ছে না, মধ্যস্থতায় কাতার ও পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বিরোধের কূটনৈতিক সমাধান খুঁজতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে কাতার ও পাকিস্তান। তবে দুই দেশের মধ্যে শিগগিরই সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে কাতার।

সম্প্রতি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সব পক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীদের যোগাযোগ ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মজিদ আল-আনসারি আরও উল্লেখ করেন, এই আলোচনার প্রধান উদ্দেশ্য হলো একটি স্বল্পমেয়াদী সমাধান খুঁজে বের করা। এর মাধ্যমে আলোচনা পুনরায় শুরু করা এবং সামগ্রিক মধ্যস্থতা প্রক্রিয়ায় ফিরে আসা সহজ হবে বলে তারা আশা করছেন। বর্তমানে কাতার ও পাকিস্তান যৌথভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

জনপ্রিয় সংবাদ

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিতর্ক

ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা হচ্ছে না, মধ্যস্থতায় কাতার ও পাকিস্তান

প্রকাশিত হয়েছে: ০১:৩২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬