লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির ‘নিয়ন্ত্রণ’ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ইরানের কড়া হুঁশিয়ারি

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে ওয়াশিংটনকে বড় ধরনের ভুলের ব্যাপারে সতর্ক করেছে ইরান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র এর আগেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ভুল হিসাব করেছিল। এবার হরমুজ প্রণালি নিয়েও তারা একই ধরনের বড় ভুল করতে পারে।

ট্রাম্পের মন্তব্যের পর তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো। এর আগে গত বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। জলপথটির প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘আমরা মনে হয় এটি ধরে রাখব।’

ট্রাম্পের এই দাবির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লেখেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে ভুল হিসাব-নিকাশ করে আসছে, যার বড় উদাহরণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এখন হরমুজ প্রণালি নিয়ে এর চেয়েও বড় ভুল হিসাব হতে পারে। তিনি আরও সতর্ক করে বলেন, ‘ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সতর্ক থাকুন।’ নিজের পোস্টের শেষাংশে আরাকচি লেখেন, ‘আল্লাহ মহান, পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও মহান। আমরা আল্লাহর ওপরই ভরসা করি।’

সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, সামরিক উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির কারণে জাহাজগুলো এই পথ দিয়ে চলাচলের সতর্কতা অবলম্বন করছে, যার ফলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্র্যাক করা জাহাজের সংখ্যা কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আটটিতে নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-সৌদি আরব সরাসরি ফ্লাইট সংখ্যা বাড়ছে ৮৪টি

হরমুজ প্রণালির ‘নিয়ন্ত্রণ’ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ইরানের কড়া হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে: ০৪:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬