লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ফেরেশতা নই, ভুল হলে ধরিয়ে দিন: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয় বলে মন্তব্য করেছেন দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

নিজের দলের অবস্থান পরিষ্কার করে ডা. শফিকুর রহমান বলেন, তারা মানুষ এবং মানুষ হিসেবে তাদেরও ভুলত্রুটি হওয়া স্বাভাবিক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অন্যায় এবং জামায়াতে ইসলামী কখনোই একসঙ্গে চলতে পারে না।

তিনি আরও বলেন, দলের ভেতরে কোনো অন্যায় বা অপরাধ সংঘটিত হলে দেশ ও জাতিপ্রেমীদের তা ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, কেউ যদি তাদের কোনো ভুল বা অপরাধ ধরিয়ে দেয়, তবে তারা তা সংশোধন করার জন্য বদ্ধপরিকর।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমীর বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় দেওয়া হবে না। যারা দলের কর্মী, তাদের বিশেষ করে সাদা পোশাক পরিধানকারীদের অধিক যত্নশীল ও সতর্ক থাকতে হবে।

সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সহনীয় মাত্রার কোনো ভুল বা লঙ্ঘন হলে তা সংশোধনের মাধ্যমে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তবে ভুলের মাত্রা যদি গুরুতর হয়, তবে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। তিনি দলের সবার জন্য এই সতর্কবার্তা উচ্চারণ করে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

দেশের ৮ জেলায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

আমরা ফেরেশতা নই, ভুল হলে ধরিয়ে দিন: জামায়াত আমীর

প্রকাশিত হয়েছে: ০৯:৩১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬