লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে জামায়াতের জুলাই র‍্যালি: জান দেবো তবু জুলাই দেবো না

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। আবাহনী মাঠের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালিটি জিগাতলা, সিটি কলেজ, কলাবাগান এবং ধানমন্ডি ২৭ নম্বর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবাহনী মাঠের সামনে এসে শেষ হয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি মুখরিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের কণ্ঠে ‘জান দেবো তবু জুলাই দেবো না’—এমন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত ছিল।

র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। এছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে রক্ষা করার আহ্বান জানান। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই চেতনাকে ধারণ করে দেশ থেকে শোষণ ও ফ্যাসিবাদ নির্মূল করতে হবে এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা আরও গুরুত্বারোপ করেন যে, জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। শহীদদের আত্মত্যাগ এবং বীর জনতার সংগ্রাম দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে উল্লেখ করে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রই জুলাইয়ের এই ঐতিহাসিক অর্জনকে মুছে ফেলতে পারবে না।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

ধানমন্ডিতে জামায়াতের জুলাই র‍্যালি: জান দেবো তবু জুলাই দেবো না

প্রকাশিত হয়েছে: ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬