লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবশ্যই বন্ধুত্ব, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে হতে হবে। তিনি স্পষ্ট করেন যে, দেশের মানুষ আর কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেবে না। শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মহানগর জামায়াতের সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী চাইলে ভারতসহ বিশ্বের যেকোনো দেশে সফর করতে পারেন, তবে সেই সফর হতে হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে। এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান দুর্নীতি, ঘুষ-বাণিজ্য এবং চাঁদাবাজি বন্ধ করতে পারেন। তিনি এগুলো বন্ধ করতে চাচ্ছেন কি না, সেটিই এখন বড় বিষয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমীর বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন। দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত এবং একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং কেউ যেন মানুষের ভোট ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এ ছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নুরুল ইসলাম বুলবুল এমপি, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম এবং অধ্যাপক আব্দুল খালেক।

‎শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাংলোয় রহস্যময় অভিযান: নেপথ্যে কি অভ্যন্তরীণ স্বার্থের দ্বন্দ্ব?

ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

প্রকাশিত হয়েছে: ০৩:০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬