লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ

চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা।

এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, গ্যাস পাম্প ও গ্যাস সংকটের কারণে সিএনজি চালকরা এই মহাসড়ক অবরোধ করেছেন। যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরত চালকদের বোঝানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬