লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ প্রাঙ্গণে সমাহিত হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে যে, বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে। এই তথ্যটি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এদিকে সাবেক এই স্পিকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। চিফ হুইপ আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আকস্মিক প্রয়াণে সংসদীয় অঙ্গনসহ পুরো রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও পৃথক এক শোক বার্তায় সাবেক স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় ব্যবধানে হার

সংসদ প্রাঙ্গণে সমাহিত হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

প্রকাশিত হয়েছে: ০১:০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬