লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র প্রচারণার কাজে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। অভিনেত্রীদের মধ্যে অনেক জনপ্রিয় জয়া আহসান৷ ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি শুক্রবার পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন এই চলচ্চিত্রটি। মুক্তির প্রথম দিনেই কয়েকটি হলে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার খবর জয়াকে আনন্দিত করেছে। তিনি জানান, কিছু হলে সিনেমাটি হাউজফুল যাওয়ার খবর পেয়েছেন এবং দর্শকদের এই ভালোবাসা প্রত্যাশিত ছিল।

কলকাতার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জয়া আহসান বলেন, নতুন সিনেমা নিয়ে তার সময়টা খুব ভালো কাটছে। এতদিন সিনেমাটি তাদের ছিল, কিন্তু মুক্তির পর থেকে এটি এখন দর্শকদের। তিনি আশা প্রকাশ করেন যে, দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। সিনেমার প্রচারের কাজে ব্যস্ত থাকলেও প্রিমিয়ার শো এবং কয়েকটি নির্দিষ্ট হলে দর্শকদের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তার।

নতুন এই সিনেমায় জয়া আহসানকে ‘মেঘনা’ চরিত্রে দেখা যাবে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সম্পর্কের টানাপড়েন, বিচ্ছেদ ও মানবিক আবেগের গল্প নিয়ে নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক। এর আগে ‘ওসিডি’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জয়া আহসান দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। অভিনয়ের মাধ্যমে নিয়মিত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছেন এই অভিনেত্রী।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬