লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝালকাঠি শহরের টিএন্ডটি এলাকায় একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মলিনা রায় শহরের টিএন্ডটি সড়কের তপন হালদারের বাসার নিচতলায় ভাড়া থাকতেন।

শুক্রবার পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। সন্ধ্যায় তারা বাসায় ফিরে প্রধান ফটকের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে একটি কক্ষের ভেতর বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখে তারা পুলিশে খবর দেন। স্থানীয়দের অভিযোগ, ওই ভবনের আরও তিনটি ফ্লাটে ডাকাতির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করেছিল এবং বাধা পেয়ে মলিনা রায়কে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তবে হত্যাকাণ্ডের বিষয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করা হয়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

জনপ্রিয় সংবাদ

চোগলখুরি: ইসলামে ভ্রাতৃত্ব নষ্টকারী এক ভয়াবহ পাপ

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৫:৪৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬