লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার আবু সাঈদ (২৭) ও রাব্বী হোসেন (২৭)।

আদালত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর শহরের জানিয়ার বাগান এলাকায় ডা. পারভীনের পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে হাত বাঁধা অবস্থায় সাজেদা ইসলাম সাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজেদা তার ছোট মেয়ে আরিফাকে নিয়ে ওই বাসায় থাকতেন এবং তার স্বামী হাফিজুল ইসলাম জেলার বাইরে চাকরি করতেন।

তদন্তে জানা যায়, সাজেদার মেয়ের স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তারা সাজেদাকে মুখে কসটেপ লাগিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার দুই দিন পর ২৯ সেপ্টেম্বর নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার রায় প্রদান করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি নূর-ই-আলম সিদ্দিক এবং আসামিপক্ষে আইনজীবী রফিকুল ইসলাম তালুকদার তরুণ ও মামুনুর রশীদ শুনানি করেন।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০৫

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০২:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬