লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধা ও ভালোবাসায় কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

কক্সবাজারে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Wednesday সকালে কক্সবাজার শহরের বাসটার্মিনাল চত্বরে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় স্মৃতিস্তম্ভে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। পর্যায়ক্রমে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিশেষ উদ্যোগ হিসেবে জেলার বিনোদনকেন্দ্রগুলোতে শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সরকারি হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

শুধু জেলা সদরেই নয়, কক্সবাজারের প্রতিটি উপজেলাতেও উপজেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন স্মরণমূলক কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যবিপ্রবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেমিনার ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর

শ্রদ্ধা ও ভালোবাসায় কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

প্রকাশিত হয়েছে: ০৩:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬