লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান: ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠন রবিবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ দাখিল করে। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে অভিযুক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।

এসডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা এবং উসকানির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা সরাসরি জড়িত ছিলেন। নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থেই এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, এখনো অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন। তার মতে, এ ধরনের বক্তব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই গণঅভ্যুত্থান: ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৫:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬