লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার প্রতিটি সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। শনিবার (১৫ আগস্ট) পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে যেন তা সত্যিকার অর্থে দেশ পরিচালনায় সক্ষম হয়। তিনি আরও বলেন, বিএনপি যে একটি সত্যিকারের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দল, তার মূল কারিগর হলেন বেগম খালেদা জিয়া।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আদায়ের ক্ষেত্রে দেশনেত্রী খালেদা জিয়া মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া আপসহীন ছিলেন বলেই আজ বাংলাদেশ এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতায় আসা মানেই সবকিছু পেয়ে যাওয়া নয়। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করার মাধ্যমে দেশের স্বার্থে সব কিছু বাস্তবায়ন করতে হবে।

ড. আব্দুল মঈন খান তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন স্বাধীনতাসংগ্রামী। তিনি কোনো বিষয়েই আপস না করে দেশ ও জাতির জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল

সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ০৮:৩৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬