লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ্যসভার এমপি পদ ছাড়লেন কোয়েল মল্লিক, দেখা করলেন বিজেপি নেতার সাথে

রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার সকালে তিনি ভারতের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে সশরীরে উপস্থিত হয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। এর আগে ১১ জুন তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগের আবেদন জানালেও তা গ্রহণ করা হয়নি; তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

পদত্যাগপত্র জমা দেওয়ার পরই কোয়েল মল্লিক দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে অভিনেত্রী এবার বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন কি না। তবে দলবদল নিয়ে কোয়েল মল্লিক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত মার্চ মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল মল্লিককে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছিলেন। একই সময়ে তৃণমূলের পক্ষ থেকে রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামীকেও রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। বিধানসভা নির্বাচনের পর থেকে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পর কোয়েল মল্লিক হলেন চতুর্থ তৃণমূল সাংসদ যিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন। এর আগের তিনজনই বিজেপিতে যোগ দিয়েছেন এবং আসন্ন উপনির্বাচনে দলের প্রার্থী হয়েছেন।

২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করা কোয়েল মল্লিক দুই দশকেরও বেশি সময় ধরে টালিউডের অন্যতম সফল তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’, ‘পাগলু’ এবং ‘অরুন্ধতী’-র মতো জনপ্রিয় কাজ। রাজনীতির ময়দানে তার এই নতুন পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ব্যয় বাড়লো ৮৪৭ কোটি টাকা

রাজ্যসভার এমপি পদ ছাড়লেন কোয়েল মল্লিক, দেখা করলেন বিজেপি নেতার সাথে

প্রকাশিত হয়েছে: ০৫:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬