লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনাল নিয়ে ইয়ামালের মন্তব্যের কড়া জবাব দিলেন কোনাতে

আগামী মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এই হাইভোল্টেজ ম্যাচের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল বেশ উত্তাপ ছড়িয়েছেন। তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন যে, তার দল কোনো কিছুকেই ভয় পায় না। কোয়ার্টার ফাইনালে জয়ের পর ইয়ামাল বলেছিলেন, ফ্রান্সের যদি কাউকে ভয় পাওয়ার থাকে, তবে সেটা স্পেনকেই পাওয়া উচিত। এ সময় তিনি ২০২৪ সালের ইউরো কাপের সেমিফাইনালে স্পেনের জয়ের কথাও স্মরণ করিয়ে দেন।

ইয়ামালের এমন আত্মবিশ্বাসী মন্তব্যের বিপরীতে রোববার কড়া জবাব দিয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তিনি বলেন, বাইরে কে কী বলছে তা তারা শুনছেন না এবং তাদের কারোর কাছেই ভয় পাওয়ার কিছু নেই। কোনাতে আরও বলেন, প্রতিযোগিতার এই পর্যায়ে এসে বিনয়ী থাকা প্রয়োজন এবং কোনো ফাঁদে পা দেওয়া উচিত নয়। ইয়ামাল যা খুশি বলতে পারেন মন্তব্য করে তিনি জানান, ফ্রান্স তাদের সেরা প্রস্তুতির দিকেই নজর দিচ্ছে এবং ম্যাচের শেষেই আসল ফল জানা যাবে। ইউরোর পাশাপাশি ২০২৫ সালের নেশনস লিগের দেখাতেও ফ্রান্সের বিপক্ষে স্পেন জয় পেয়েছিল।

ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়াও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, তারা ভয় পাচ্ছেন না বরং নিজেদের শক্তির জায়গা সম্পর্কে সচেতন। লাক্রোয়া আরও বলেন, স্পেন দুর্দান্ত ফর্মে থাকা একটি শক্তিশালী দল। তবে ফ্রান্স সবসময় জয়ের জন্যই খেলে এবং দলের পুরো মনোযোগ এখন সেমিফাইনাল ম্যাচের দিকেই।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এই সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার লড়াইয়ে জয়ী দলের মুখোমুখি হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

সেমিফাইনাল নিয়ে ইয়ামালের মন্তব্যের কড়া জবাব দিলেন কোনাতে

প্রকাশিত হয়েছে: ০১:৪৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬