লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে ভারতের দিকে প্রস্থান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন এবং স্থানীয় কৃষকদের মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ করলে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয়, যা পরবর্তীতে ধস্তাধস্তিতে রূপ নেয়। স্থানীয়রা আরও জানান, সীমান্তে বাংলাদেশিদের উপস্থিতি বাড়তে থাকলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে দ্রুত ভারতের দিকে চলে যান।

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ভারতীয় বিএসএফের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, “ভারতীয় বিএসএফের সঙ্গে কথা চলছে। পরবর্তীতে অধিনায়ক পর্যায়ে কথা হলে বিষয়টি জানানো হবে। বোনচৌকি বিওপির ঘটনার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

জনপ্রিয় সংবাদ

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

লালমনিরহাট সীমান্তে বিএসএফের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে ভারতের দিকে প্রস্থান

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬