লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পাহাড় ধসে রান্নাঘরে গৃহবধূর মৃত্যু

কক্সবাজার শহরের পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়ায় পাহাড় ধসে রোজিনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিরিঝিরি পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল মজিদ ও তার স্ত্রী রোজিনা রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রোজিনা বেগম খাবারের পাতিল আনতে পাহাড়ের খাদের নিচে থাকা রান্নাঘরে যান। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের বড় একখণ্ড মাটি ধসে রান্নাঘরের ওপর পড়লে তিনি মাটিচাপা পড়েন। এ সময় পাশের কক্ষে থাকায় তার স্বামী আব্দুল মজিদ সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান। এছাড়া তাদের তিন সন্তান ও শ্বশুর অন্য কক্ষে থাকায় তারা এই দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর মাটিচাপা পড়া রোজিনা আক্তারকে উদ্ধার করা হয়, তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসাইন।

উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে টানা ভারী বর্ষণের ফলে কক্সবাজার জেলায় পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে এ পর্যন্ত রোহিঙ্গা নাগরিকসহ মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দণ্ডিত ৭ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে

কক্সবাজারে পাহাড় ধসে রান্নাঘরে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬