লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণই তাদের সন্তুষ্টির কথা জানাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা সবসময় দাবি করতে পারি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা অনুযায়ী তা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে আরও সময়ের প্রয়োজন।

সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে এবং এই স্বল্প সময়ে তারা অনেক সংস্কারমূলক কাজ সম্পন্ন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে আমরা বেশ কিছু সংকটময় মুহূর্ত সফলভাবে মোকাবেলা করেছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট দেখা দিয়েছিল, যা থেকে বাংলাদেশও মুক্ত ছিল না। সরকার দীর্ঘ এক মাস কোনো জ্বালানি বা গ্যাসের মূল্য বৃদ্ধি করেনি। পরবর্তীতে বোরো মৌসুম শেষ হওয়ার পর সহনীয় পর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্যাস ও জ্বালানি খাতের এই সংকটগুলো বিগত ফ্যাসিবাদী আমলের রেখে যাওয়া সমস্যা। রাতারাতি এগুলো কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে সরকার এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলার চেষ্টা করছে। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত মজুত রাখার পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার।

জনপ্রিয় সংবাদ

আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীর ওপর ছিনতাইকারীর হাম/লা, রগ কে/টে দেওয়ার অভিযোগ

আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬