লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবীদের প্রশিক্ষণের ঘাটতি বড় সংকট, মানবিক হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না থাকাকে এই পেশার অন্যতম প্রধান সংকট হিসেবে চিহ্নিত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবীদের মানবিকতার চর্চা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘এনএসইউ ল ফেস্ট’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আদালতের একজন কর্মকর্তা হিসেবে একজন আইনজীবীর মূল দায়িত্ব হলো আদালতকে সঠিক ও ন্যায়সংগত সিদ্ধান্ত নিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

আইনের শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রচলিত কোনো আইনে যদি কোনো ধরনের অসংগতি নজরে আসে, তবে তা সংশোধনের জন্য খসড়া প্রস্তাব তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানো উচিত। তিনি বিশ্বাস করেন, শিক্ষার্থীদের এই ধরনের গঠনমূলক চিন্তা ও সংশোধনীর প্রস্তাব সরকারকে আইন সংস্কারের কাজে আরও বেশি সমৃদ্ধ ও সহায়তা করবে।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুল জাস্টিস সামিটে বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগের আহ্বান আইনমন্ত্রীর

আইনজীবীদের প্রশিক্ষণের ঘাটতি বড় সংকট, মানবিক হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬