লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের নয়, এটি জনতার যুদ্ধ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং এটি ছিল জনতার যুদ্ধ। শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ডে ও ফেলোশিপ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের পর তৎকালীন ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে চায়নি। সে সময় রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধকে একটি রাজনৈতিক সমীকরণের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলেন।

বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের অনেক কিছু শেখার রয়েছে। জাতি আজ ঘুরে দাঁড়িয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আহ্বান জানান, গণতান্ত্রিক ব্যবস্থা যেন কোনোভাবেই ধ্বংস না করা হয় এবং দেশে যেন আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব না ঘটে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার যদি কোনো ভুল করে, তবে তা সংশোধন করার মানসিকতা থাকতে হবে।

জনপ্রিয় সংবাদ

যেকোনো সংঘাত মোকাবিলায় প্রস্তুত ইরান, সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের নয়, এটি জনতার যুদ্ধ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশিত হয়েছে: ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬