লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার প্রয়াণে শোকস্তব্ধ মেসি, নিলেন অনির্দিষ্টকালের ছুটি

বাবা হোর্হে মেসির প্রয়াণে মানসিকভাবে বিধ্বস্ত লিওনেল মেসি ফুটবল থেকে অনির্দিষ্টকালের ছুটি নিয়েছেন। আর্জেন্টিনা ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার ক্লাব ইন্টার মায়ামি এই ছুটি মঞ্জুর করেছে। তবে মেসি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ফুটবল জাদুকর মেসি বাবার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে মাঠে নামার মতো মানসিক অবস্থায় নেই। জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, এই বিরতির দৈর্ঘ্য অনিশ্চিত এবং অনেকেই তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন।

এই কঠিন সময়ে মেসির সতীর্থ ও কোচ তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। ইন্টার মায়ামির ডিফেন্ডার ফাকুন্দো মুরা জানিয়েছেন, ড্রেসিংরুমে শোকের আবহ বিরাজ করছে। তিনি বলেন, 'যা হয়েছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে দূর থেকেই আমরা লিওর পাশে আছি। যখনই সে ফিরে আসার জন্য প্রস্তুত হবে, আমরা তাকে সমর্থন জানাব।'

ক্লাবের কোচ গিয়ের্মো হয়োস মেসির প্রতি সমবেদনা জানিয়ে বলেন, 'এটি খুব কঠিন। অনেক সময় এমন পরিস্থিতিতে বলার মতো কোনো শব্দই থাকে না। ব্যথাটা এত তীব্র যে কোনোভাবেই এর জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া যায় না।'

মেসি এই ছুটির কারণে লিগস কাপের আগামী ম্যাচে অংশ নেবেন না। ইন্টার মায়ামির চলতি মাসে মেজর লিগ সকারে চারটিসহ মোট ১৭টি ম্যাচ থাকলেও, এই মুহূর্তে আর্জেন্টাইন মহাতারকাকে মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম।

জনপ্রিয় সংবাদ

সিদ্দিক বাজারে দোকানি হত্যা মামলায় ছিনতাইকারীর যাবজ্জীবন

বাবার প্রয়াণে শোকস্তব্ধ মেসি, নিলেন অনির্দিষ্টকালের ছুটি

প্রকাশিত হয়েছে: ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬