লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন, সরলেন মিরাজ

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা চলছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ হারের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মিরাজের স্থলাভিষিক্ত হিসেবে ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। লিটন এর আগে থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন। এই পরিবর্তনের ফলে এখন থেকে সাদা বলের ক্রিকেটের উভয় ফরম্যাটেই বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তিনি। নতুন এই দায়িত্ব নিয়ে লিটন কতটা সফল হতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন, সরলেন মিরাজ

প্রকাশিত হয়েছে: ০১:০০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬