লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে সমুদ্রে ফিরলো ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কি ওয়েস্টের একটি সৈকতে গত শুক্রবার (১৪ আগস্ট) শত শত মানুষ জড়ো হয়েছিল এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। কয়েক সপ্তাহের নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে ২৭০ পাউন্ড বা প্রায় ১২২ কেজি ওজনের লগারহেড সামুদ্রিক কচ্ছপ ‘টিমি’কে এদিন আটলান্টিক মহাসাগরে অবমুক্ত করা হয়।

‘টার্টল হাসপাতাল’-এর কর্মীরা টিমিকে ফোর্ট জাকারি টেলর হিস্টোরিক স্টেট পার্কের সৈকতে নিয়ে আসেন। কচ্ছপটিকে দেখার জন্য আগে থেকেই সেখানে ভিড় করেছিলেন শত শত মানুষ, যাদের অনেকেই মোবাইল ফোনে এই দৃশ্য ধারণ করেন। সৈকতে নামিয়ে দেওয়ার পর টিমি ধীরে ধীরে সমুদ্রের পানির দিকে এগিয়ে যায় এবং একসময় ঢেউয়ের সাথে মিশে গভীর নীল পানিতে হারিয়ে যায়।

কচ্ছপটির সফল পুনর্বাসন ও সমুদ্রে ফিরে যাওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছেন এর পরিচর্যাকারীরা। ‘টার্টল হাসপাতাল’-এর জেনারেল ম্যানেজার বেটি জিরকেলবাখ জানান, বহু দশক ধরে মহাসাগরে টিকে থাকা টিমিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দিতে পারা অত্যন্ত আনন্দের। টিমি একটি প্রজননক্ষম স্ত্রী কচ্ছপ হওয়ায় তার এই ফেরা বিপন্ন প্রজাতির ভবিষ্যৎ টিকে থাকার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

পুনর্বাসনের সময় হাসপাতালের কর্মীদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিল টিমি। তাকে সমুদ্রে অবমুক্ত করার মুহূর্তে উপস্থিত জনসমাগম দেখে বেটি জিরকেলবাখ বলেন, ‘টিমিকে ছেড়ে দেওয়ার সময় শত শত মানুষকে এখানে আসতে দেখে আমার হৃদয় উষ্ণ হয়ে উঠেছে। আমি জানি, এই সহমর্মিতাও ছড়িয়ে পড়বে। সামুদ্রিক কচ্ছপকে রক্ষার জন্য আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারি, তা হলো তাদের ভালোবাসতে শেখা।’

অনুষ্ঠানে উপস্থিত ফ্লোরিডার প্রতিনিধি জিম মুনি বলেন, ফ্লোরিডা কিজের পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করা জরুরি। কিজের সন্তান হিসেবে বেড়ে ওঠা মুনি আরও বলেন, ‘আমার লক্ষ্য হলো পরিবেশ রক্ষা করা, কারণ আমি জানি আমাদের পর্যটনের জন্য পরিবেশের গুরুত্ব কতটা।’ এভাবেই মানুষের ভালোবাসা ও শুভকামনার মধ্য দিয়ে টিমি তার চিরচেনা প্রাকৃতিক ঠিকানায় ফিরে গেল।

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযান: ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ

চিকিৎসা শেষে সমুদ্রে ফিরলো ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি

প্রকাশিত হয়েছে: ০৪:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬