লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে ফিশিং বোট ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ আরও দুজন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৯

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি তাহসিন নামের একটি ফিশিং বোট ডুবে যাওয়ার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নাজিরের টেক সোনাদিয়া পয়েন্টের হারির মুখ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বোটটি কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার বাসিন্দা ফরিদ আলম মাঝির মালিকানাধীন। দুর্ঘটনার সময় বোটটিতে মোট আটজন মাঝি-মাল্লা ছিলেন। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর চারজন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানের পর সোনাদিয়া চর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন কুতুবজোম এলাকার খোন্দকারপাড়ার মোক্তার হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। এছাড়া নিখোঁজ থাকা অপর দুই জেলে মহিবুল্লাহ ও নুরুল আলমকে উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি তাহসিন নামের একটি ফিশিং বোট নাজিরের টেক সোনাদিয়া পয়েন্টের হারির মুখ নামক স্থানে বোটডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বোটে থাকা ৮ জন মাঝি-মাল্লার মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও অপর চারজন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর সোনাদিয়া চরে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে ।

জনপ্রিয় সংবাদ

ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি এক লাফে দ্বিগুণ করল বিসিবি

মহেশখালীতে ফিশিং বোট ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ আরও দুজন

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬