লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাফত মজলিস কার্যালয়ে মামুনুল হকের সঙ্গে ব্রিটিশ কূটনীতিকের বৈঠক

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কূটনীতিক মিস কেট ওয়ার্ডের সঙ্গে এক বৈঠক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন, যুবসমাজের ক্ষমতায়ন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। এছাড়া পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্বও আলোচনায় উঠে আসে।

বৈঠকে আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও প্রযুক্তিসচেতন একটি নতুন প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর বিশেষভাবে জোর দেন।

ব্রিটিশ কূটনীতিক মিস কেট ওয়ার্ড বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মামুনুল হকের দৃষ্টিভঙ্গি ও বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। উভয় পক্ষই আগামীতে পারস্পরিক বোঝাপড়া জোরদার এবং গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এই বৈঠকে আমিরে মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খানও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

খেলাফত মজলিস কার্যালয়ে মামুনুল হকের সঙ্গে ব্রিটিশ কূটনীতিকের বৈঠক

প্রকাশিত হয়েছে: ০১:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬