লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানসিটির ২০০০ কোটি টাকার প্রস্তাব, ইতিবাচক সাড়া ফার্নান্দেজের

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম পরাশক্তি ম্যানচেস্টার সিটি তাদের মাঝমাঠ শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে ১২০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৭ কোটি ৪ লাখ টাকার একটি বিশাল প্রস্তাব প্রস্তুত করেছে সিটিজেনরা। ২০২৩ সাল থেকে ব্লুজদের হয়ে মাঠ মাতাচ্ছেন এই তারকা ফুটবলার।

ফুটবল দলবদল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন স্বয়ং এনজো ফার্নান্দেজও। সিটির বর্তমান কোচ এনজো মারেস্কার সাথে ফার্নান্দেজের সম্পর্ক অত্যন্ত চমৎকার। মূলত এই সুসম্পর্কের সূত্র ধরেই আর্জেন্টাইন মিডফিল্ডারকে ইত্তিহাদে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন মারেস্কা। তিনি নিজের মাঝমাঠ পুনর্গঠনে ফার্নান্দেজকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন।

সম্প্রতি রদ্রি বার্সেলোনায় যোগ দেওয়ায় এবং বার্নার্দো সিলভা ও তিজানি রেইন্ডার্সের মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডাররা ক্লাব ছাড়ায় ম্যানচেস্টার সিটির মাঝমাঠে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণে চলতি দলবদল উইন্ডোতেই ইলিয়েট অ্যান্ডারসন এবং আইয়ুব বুয়াদ্দিকে দলে টেনেছে সিটি। চেলসির এই তারকা মিডফিল্ডারকে শেষ পর্যন্ত দলে ভেড়াতে পারলে ম্যানসিটির মাঝমাঠের শক্তি পুরোপুরি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

ম্যানসিটির ২০০০ কোটি টাকার প্রস্তাব, ইতিবাচক সাড়া ফার্নান্দেজের

প্রকাশিত হয়েছে: ০২:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬