লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বিষপানে সুনিল কর্মকারের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের অনিল কর্মকারের ছেলে সুনিল কর্মকার (৫৪) বিষপানে মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে সুনিল কর্মকার নিজ শয়নকক্ষে বমি করতে শুরু করেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান যে, তিনি ঘাস মারার তরল বিষ পান করেছেন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে সুনিল কর্মকারের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এটিইউ ও সিটিটিসির নাম বদলে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

নাটোরে বিষপানে সুনিল কর্মকারের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১০:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬