লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অঙ্গীকার। পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

রোববার সকাল ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আজ আমরা শুধু একটি কর্মসূচির উদ্বোধন করতে একত্রিত হইনি, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে এবং একটি সুন্দর আগামীর বীজ বপন করতে সমবেত হয়েছি।

আফরোজা খানম রিতা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। উন্নয়ন কেবল সড়ক, সেতু কিংবা ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রকৃতি সুরক্ষিত রাখা, পরিবেশ নিরাপদ রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। তিনি মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়ন ও মানুষের স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মন্ত্রী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সারওয়ার আলম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৫: ২৩আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৫: ৩২

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৯:৩৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬