লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাজারে মাছ-মাংস, ডিম ও সবজির দামে অস্বস্তি

রাজধানীর বাজারগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। শুক্রবার (১৪ আগস্ট) মৌচাক, মালিবাগ, রামপুরা ও কাওরানবাজার ঘুরে দেখা গেছে, মাছ, মাংস, ডিম এবং অধিকাংশ সবজির দাম ঊর্ধ্বমুখী, যা নিম্নআয়ের মানুষের জন্য বড় ধরনের বিপাকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সবজির বাজারে চড়া দাম অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হওয়া বেগুন এখন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গোল বেগুন ১৫০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা, এবং ধুন্দল, লাউ, পটল, ঝিঙা ও চিচিঙা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচুর লতি ৯০ থেকে ১১০ টাকা, কচুরমুখি ৭০ থেকে ৮০ টাকা এবং করলা ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে ভারতের বাজারে সরবরাহ বৃদ্ধি ও আমদানির প্রভাবে কাঁচামরিচের দাম কেজিতে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমেছে। পেঁয়াজ ৬০ টাকা, আলু ৩০ টাকা, রসুন ১৫০ টাকা এবং আদা ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ ও মাংসের বাজারেও অস্থিরতা দেখা গেছে। পুকুরে চাষ করা পাঙাশ মাছ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৫০০ টাকা ও ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিতে হাজারের বেশি টাকা গুনতে হচ্ছে। ইলিশের বাজারে আগুন লেগেছে; ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ প্রায় ২ হাজার ৫০০ টাকায় এবং ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রায় ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের দামও বেশ চড়া। ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ৫০ টাকা বেশি। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দুই সপ্তাহ আগে ১৩০ থেকে ১৪০ টাকা ডজন বিক্রি হওয়া ডিম এখন ১৫০ টাকায় উঠেছে। চালের বাজারে পোলাও চাল ২০০ টাকা, আঠাশ চাল ৬০ টাকা এবং মিনিকেট চাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যদিও পোলাও চাল ছাড়া অন্য চালের দাম কিছুটা কম লক্ষ্য করা গেছে।

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র

রাজধানীর বাজারে মাছ-মাংস, ডিম ও সবজির দামে অস্বস্তি

প্রকাশিত হয়েছে: ০৮:৫৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬