লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে রেকর্ড গড়ার অপেক্ষায় এমিলিয়ানো মার্টিনেজ

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দলের একাদশে জায়গা পেলেই তিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপার হিসেবে নিজের নাম লেখাবেন।

৩৩ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত ২০২২ কাতার এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে মোট ১৩টি ম্যাচ খেলেছেন। এর মাধ্যমে তিনি ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের দীর্ঘদিনের রেকর্ড স্পর্শ করেছেন। উল্লেখ্য, ফিল্লোল ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে এই ১৩টি ম্যাচ খেলেছিলেন, যা চার দশকেরও বেশি সময় ধরে অক্ষত ছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নামার মাধ্যমেই মার্টিনেজ এই রেকর্ডের অংশীদার হন।

এই রেকর্ডের পথে মার্টিনেজ পেছনে ফেলেছেন সার্জিও রোমেরোকে, যিনি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন। তালিকার পরবর্তী অবস্থানে থাকা গোলরক্ষকদের মধ্যে নেরি পুম্পিদো ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছেন। এছাড়া সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার নামের পাশে রয়েছে ৬টি করে ম্যাচ এবং রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত মোট ১৯ জন গোলকিপার মাঠে নেমেছেন। তবে তাদের মধ্যে কেউই এখন পর্যন্ত ফিল্লোল ও মার্টিনেজের মতো দীর্ঘ পথ পাড়ি দিতে পারেননি। এখন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই এককভাবে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন মার্টিনেজ।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে রেকর্ড গড়ার অপেক্ষায় এমিলিয়ানো মার্টিনেজ

প্রকাশিত হয়েছে: ০৫:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬